| দেবী | |
|---|---|
দেবী চলচ্চিত্র (২০১৮) এর অফিশিয়াল পোস্টার-০১
| |
| পরিচালক | অনম বিশ্বাস |
| প্রযোজক | জয়া আহসান |
| চিত্রনাট্যকার | অনম বিশ্বাস |
| উৎস | হুমায়ূন আহমেদ কর্তৃক দেবী |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | অনুপম রায় প্রীতম হাসান |
| চিত্রগ্রাহক | কামরুল হাসান খসরু |
| সম্পাদক | সজল সরকার |
| প্রযোজনা কোম্পানি |
সি তে সিনেমা
|
| পরিবেশক | জাজ মাল্টিমিডিয়া |
| মুক্তি |
|
| দৈর্ঘ্য | ১০৩ মিনিট |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | বাংলা |
২০১৮ সালের ১লা জুন চঞ্চল চৌধুরীর জন্মদিনের দিন তিনি নিজে এক ভিডিওবার্তার মাধ্যমে ৭ই সেপ্টেম্বর, ২০১৮ সালে চলচ্চিত্রটি মুক্তির ঘোষণা দেন।[৪] কিন্তু পরবর্তীকালে ছবিটির মুক্তি পিছিয়ে যায় এবং ২০১৮ সালের ১৯শে অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় দেবী।
কুশীলব
- জয়া আহসান - রানু, সদ্য বিবাহিত যুবতী, যিনি শ্রুতি বিভ্রমে ভুগছেন এবং কৈশোরে ঘটে যাওয়া একটি ঘটনার ফলে মানসিক অসুস্থতার কারণে তার এক্সট্রা সেন্সরি পারসেপশন বেড়ে গেছে। এতে তিনি ভবিষ্যতে ঘটতে যাওয়া কিছু ঘটনা পূর্ব থেকে আন্দাজ করতে পারছেন।
- লাবণ্য চৌধুরী - কিশোরী রানু
- চঞ্চল চৌধুরী - মিসির আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক। রহস্যধর্মী বিষয়গুলো যুক্তি দিয়ে বিশ্লেষণ করে থাকেন।
- শবনম ফারিয়া - নীলু, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নিজের রূপের ব্যাপারে হীনমন্যতা রয়েছে, ফেসবুকে ফেক অ্যাকাউন্টধারীর সাথে আলাপ-পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরে বিপদের সম্মুখীন হন।
- অনিমেষ আইচ - আনিস, রানুর স্বামী।
- ইরেশ যাকের - আহমেদ সাবেত, ফেক অ্যাকাউন্টে নীলুর সাথে আলাপ করা ভয়ানক রকমের মানসিক অসুস্থ ব্যক্তি।
- অহনা - বিলু, নীলুর ছোট বোন।
- নূরে আলম নয়ন - কমলেন্দু, আনিসের সহকর্মী।
- নাজমুল হুদা বাচ্চু - জালালউদ্দিনের চাচা
তথ্য:- google.com, wikipedia.org.